حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَنِ اتَّخَذَ كَلْبًا إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ أَوْ صَيْدٍ أَوْ زَرْعٍ انْتَقَصَ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطٌ " .
বর্ণনাকারী: আবূ হুরায়রা (রাঃ)
২৮৩৫. হাসান ইবন ’আলী (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত। তিনি বলেনঃ যে ব্যক্তি পশুদের রক্ষণাবেক্ষণ, শিকারের উদ্দেশ্যে বা ক্ষেত-খামারের সংরক্ষণের প্রয়োজন ছাড়া কুকুর প্রতিপালন করে তার সওয়াব হতে প্রত্যহ এক ’কিরাত’ কম হবে।
