حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي شُعَيْبٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَفَلاَ أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ " .
বর্ণনাকারী: আবূ হুরায়রা (রাঃ)
৫১০৩. আহমদ ইবন শুআয়ব (রহঃ) .... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ঐ যাতের কসম যার নিয়ন্ত্রণে আমার জীবন! তোমরা ততক্ষণ জান্নাতে যেতে পারবে না, যতক্ষণ না তোমরা ঈমান আনবে। আর তোমরা ততক্ষণ পূর্ণ মু’মিন হতে পারবে না, যতক্ষণ না তোমরা পরস্পরের সাথে মহব্বত রাখবে। আর আমি কি তোমাদের এমন একটি বিষয় সম্পর্কে অবহিত করবো না, যদি তোমরা তা গ্রহণ কর, তবে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে? তা হলোঃ তোমরা পরস্পরের মধ্যে সালামের প্রচলন করবে।
