حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، أَخْبَرَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، وَالنَّاسُ يُسْلِفُونَ فِي الثَّمَرِ الْعَامَ وَالْعَامَيْنِ ـ أَوْ قَالَ عَامَيْنِ أَوْ ثَلاَثَةً. شَكَّ إِسْمَاعِيلُ ـ فَقَالَ " مَنْ سَلَّفَ فِي تَمْرٍ فَلْيُسْلِفْ فِي كَيْلٍ مَعْلُومٍ، وَوَزْنٍ مَعْلُومٍ ".
বর্ণনাকারী: আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
২০৯৭. আমর ইবনু যুরারা (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন লোকেরা এক বা দু’ বছরের বাকীতে (রাবী ইসমাঈল সন্দেহ করে বলেন, দু’ বা তিন বছরের মেয়াদে) খেজুর সলম* (পদ্ধতিতে) বেচা-কেনা করত। এতে তিনি বললেন, যে ব্যাক্তি খেজুরে সলম করতে চায়, সে যেন নির্দিষ্ট মাপে এবং নির্দিষ্ট ওযনে সলম করে।
তাহকীক ও ব্যাখ্যা দেখুন
* অগ্রীম মূল্যে কেনা-বেচাকে সলম বলে।
