حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِنْدٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " حُرِّمَ لِبَاسُ الْحَرِيرِ وَالذَّهَبِ عَلَى ذُكُورِ أُمَّتِي وَأُحِلَّ لإِنَاثِهِمْ " . قَالَ أَبُو عِيسَى وَفِي الْبَابِ عَنْ عُمَرَ وَعَلِيٍّ وَعُقْبَةَ بْنِ عَامِرٍ وَأَنَسٍ وَحُذَيْفَةَ وَأُمِّ هَانِئٍ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ وَعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ وَجَابِرٍ وَأَبِي رَيْحَانَةَ وَابْنِ عُمَرَ وَوَاثِلَةَ بْنِ الأَسْقَعِ . وَحَدِيثُ أَبِي مُوسَى حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী: আবূ মূসা আল- আশ'আরী (রাঃ)
১৭২৬। ইসহাক ইবনু মানসুর (রহঃ) ... আবূ মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রেশমের পোশাক ও স্বর্ণ ব্যবহার আমার উম্মতের পুরুষদের জন্য হারাম করা হয়েছে এবং মেয়েদের জন্য তা হালাল করা হয়েছে। সহীহ, ইবনু মাজাহ ৩৫৯৫, তিরমিজী হাদিস নম্বরঃ ১৭২০ [আল মাদানী প্রকাশনী] এই বিষয়ে উমার, আলী, উকবা ইবনু আমির, আনাস, হুযায়ফা, উম্মু হানী, আবদুল্লাহ ইবনু আমর, ইমরান ইবনু হুসায়ন, আবদুল্লাহ ইবনুয যুবায়র, জাবির, আবূ রায়হান, ইবনু উমার ও ওয়াছিলা ইবনুল-আসকা রাদিয়াল্লাহু আনহুম থেকে হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ মূসা আশারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এই হাদীসটি হাসান-সহিহ।
