حَدَّثَنَا هَنَّادٌ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لاَ تَدْخُلُوا الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلاَ تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَلاَ أَدُلُّكُمْ عَلَى أَمْرٍ إِذَا أَنْتُمْ فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلاَمَ بَيْنَكُمْ " . وَفِي الْبَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ وَشُرَيْحِ بْنِ هَانِئٍ عَنْ أَبِيهِ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَالْبَرَاءِ وَأَنَسٍ وَابْنِ عُمَرَ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী: আবূ হুরায়রা (রাঃ)
২৬৮৮. হান্নাদ (রহঃ) ..... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে সত্তার হাতে আমার প্রাণ তাঁর কসম, তোমরা যতক্ষণ পর্যন্ত ম’মিন না হও ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর মু’মিন হতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালবেসেছ। তোমাদের এমন একটি বিষয়ের কথা বলব কি, যা করলে তোমাদের পরস্পরের ভালবাসার সৃষ্টি হবে। তা হল, তোমাদের মাঝে সালামের প্রসার কর। সহীহ, ইবনু মাজাহ ৩৬৯২, মুসলিম, তিরমিজী হাদিস নম্বরঃ ২৬৬৮ [আল মাদানী প্রকাশনী] এই বিষয়ে আবদুল্লাহ্ ইবন সালাম, শুরায়হ ইবন হানী তাঁর পিতা থেকে, আবদুল্লাহ্ ইবন আমর, বারা, আনাস ও ইবন উমর (রাঃ) থেকেও হাদীস বর্ণিত আছে। এই হাদীসটি হাসান-সহীহ।
