حَدَّثَنَا خَلاَّدُ بْنُ أَسْلَمَ الْبَغْدَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُصْعَبٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ أَبِي عَمَّارٍ، عَنْ وَاثِلَةَ بْنِ الأَسْقَعِ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ اصْطَفَى مِنْ وَلَدِ إِبْرَاهِيمَ إِسْمَاعِيلَ وَاصْطَفَى مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ بَنِي كِنَانَةَ وَاصْطَفَى مِنْ بَنِي كِنَانَةَ قُرَيْشًا وَاصْطَفَى مِنْ قُرَيْشٍ بَنِي هَاشِمٍ وَاصْطَفَانِي مِنْ بَنِي هَاشِمٍ " . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ .
বর্ণনাকারী: ওয়াসিলাহ ইবনু আসকা‘ (রাঃ)
৩৬০৫. খাল্লাদ ইবন আসলাম বোগদাদী (রহঃ) ...... ওয়াছিলা ইবন আসকা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ তা’আলা ইবরাহীম (আঃ) এর সন্তানদের থেকে ইসমাঈল (আঃ)-কে করেছেন মনোনীত। ইসমাঈল (আঃ) এর সন্তানদের মাঝে মনোনীত করেছেন বানূ কিনানাকে। বানূ কিনানার মাঝে মনোনীত করেছেন কুরায়শকে। কুরায়শ থেকে মনোনীত করেছেন বানূ হাশিমকে। আর বানূ হাশিম থেকে মনোনীত করেছেন আমাকে। "ইবরাহীম (আ) এর সন্তানদের থেকে ইসমাঈল (আ) কে করেছেন মনোনীত" অংশটুকু ব্যাতিত হাদিসটি সহিহ। সহীহাহ ৩০২, তিরমিজী হাদিস নম্বরঃ ৩৬০৫ [আল মাদানী প্রকাশনী] (আবু ঈসা বলেন) হাদীসটি হাসান-সাহীহ।
