লোড হচ্ছে…
লোড হচ্ছে…
الصافات
সারিবদ্ধ (As-Saffat) · ১৮২ আয়াত · মক্কী
﷽
وَالصّٰٓفّٰتِ صَفًّا ۙ
ওয়াসসাফফা-তি সাফফা-।
ভেবে দেখো তাদের যারা কাতারে কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে,
فَالزّٰجِرٰتِ زَجۡرًا ۙ
ফাঝঝা-জিরা-তি ঝাজরা-।
আর যারা বিতাড়িত করে প্রবল বিতাড়নে,
فَالتّٰلِيٰتِ ذِكۡرًا ۙ
ফাত্তা-লিয়া-তি যিকরা-।
আর যারা স্মারকগ্রন্থ পাঠ করে!
اِنَّ اِلٰهَكُمۡ لَوَاحِدٌ ؕ
ইন্না ইলা-হাকুম লাওয়া-হিদ।
নিঃসন্দেহ তোমাদের উপাস্য মাত্র একজন,
رَبُّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضِ وَمَا بَيۡنَهُمَا وَرَبُّ الۡمَشَارِقِ ؕ
রাব্বুছ ছামা-ওয়া-তি ওয়াল আরদিওয়ামা-বাইনাহুমা-ওয়া রাব্বুল মাশা-রিক।
যিনি মহাকাশমন্ডলী ও পৃথিবীর এবং এদের উভয়ের মধ্যবর্তী সমস্ত কিছুর প্রভু, আর যিনি উদয়স্থল সমূহেরও প্রভু,
اِنَّا زَيَّنَّا السَّمَآءَ الدُّنۡيَا بِزِيۡنَةِ اۨلۡكَوَاكِبِۙ
ইন্না-ঝাইয়ান্নাছছামাআদ্দুনইয়া-বিঝীনাতিনিল কাওয়া-কিব।
নিঃসন্দেহ আমরা নিকটবর্তী আকাশকে তারকারাজির শোভা দিয়ে সুশোভিত করেছি, --
وَحِفۡظًا مِّنۡ كُلِّ شَيۡطٰنٍ مَّارِدٍۚ
ওয়া হিফজাম মিন কুল্লি শাইতা-নিম মা-রিদ।
আর প্রতিরক্ষা প্রত্যেক বিদ্রোহাচারী শয়তান থেকে।
لَّا يَسَّمَّعُوۡنَ اِلَى الۡمَلَاِ الۡاَعۡلٰى وَيُقۡذَفُوۡنَ مِنۡ كُلِّ جَانِبٍۖ
লা ইয়াছছাম্মা‘ঊনা ইলাল মালাইল আ‘লা-ওয়া ইউকযাফূনা মিন কুল্লি জা-নিব।
তারা কান পাততে পারে না ঊর্ধ্ব এলাকার দিকে, আর তাদের প্রতি নিক্ষেপ করা হয় সব দিক থেকে, --
دُحُوۡرًا وَّلَهُمۡ عَذَابٌ وَّاصِبٌ ۙ
দুহূ রাও ওয়ালাহুম ‘আযা-বুন ওয়া-সিব।
বিতাড়িত, আর তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন শাস্তি, --
اِلَّا مَنۡ خَطِفَ الۡخَطۡفَةَ فَاَتۡبَعَهٗ شِهَابٌ ثَاقِبٌ
ইল্লা-মান খাতিফাল খাতফাতা ফাআতবা‘আহূশিহা-বুন ছাকিব।
সে ব্যতীত যে ছিনিয়ে নেয় একটুকুন ছিনতাই, কিন্তু তাকে অনুসরণ করে একটি জ্বলন্ত অগ্নিশিখা।
فَاسۡتَفۡتِهِمۡ اَهُمۡ اَشَدُّ خَلۡقًا اَمۡ مَّنۡ خَلَقۡنَاؕ اِنَّا خَلَقۡنٰهُمۡ مِّنۡ طِيۡنٍ لَّازِبٍ
ফাছতাফতিহিম আহুম আশাদ্দুখাল কান আম্মান খালাকনা- ইন্না-খালাকনা-হুম মিন তীনিল লা-ঝিব।
সুতরাং তাদের জিজ্ঞাসা করো, -- গঠনে তারা কি বেশী বলিষ্ঠ না যাদের আমরা সৃষ্টি করেছি? নিঃসন্দেহ তাদের আমরা সৃষ্টি করেছি আঠালো কাদা থেকে।
بَلۡ عَجِبۡتَ وَيَسۡخَرُوۡنَ
বাল ‘আজিবতা ওয়া ইয়াছখারূন।
বস্তুতঃ তুমি তো তাজ্জব হচ্ছো, আর তারা করছে মস্করা।
وَاِذَا ذُكِّرُوۡا لَا يَذۡكُرُوۡنَ
ওয়া ইযা-যুক্কিরূলা-ইয়াযকুরূন।
আর যখন তাদের স্মরণ করিয়ে দেওয়া হয় তারা মনোযোগ দেয় না,
وَاِذَا رَاَوۡا اٰيَةً يَّسۡتَسۡخِرُوۡنَ
ওয়া ইযা-রাআও আ-য়াতাই ইয়াছতাছখিরূন।
আর যখন তারা কোনো নিদর্শন দেখতে পায় তারা ঠাট্টাবিদ্রূপ করে,
وَقَالُوۡۤا اِنۡ هٰذَاۤ اِلَّا سِحۡرٌ مُّبِيۡنٌ ۖۚ
ওয়া কা-লূ ইন হা-যাইল্লা-ছিহরু মুবীন।
আর বলে -- ''এটি স্পষ্ট জাদু বৈ তো নয়’’,
ءَاِذَا مِتۡنَا وَكُـنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَۙ
আইযা-মিতনা-ওয়া কুন্না-তুরাবাওঁ ওয়া ‘ইজা-মান আইন্না-লামাব‘ঊছূন।
''কী! যখন আমরা মারা যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব তখন কি আমরা ঠিকঠিকই পুনরুত্থিত হব?’’
اَوَاٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَؕ
আওয়াআ-বাউনাল আওওয়ালূন।
''আর কি পুরাকালের আমাদের পিতৃপুরুষরাও?’’
قُلۡ نَعَمۡ وَاَنۡـتُمۡ دٰخِرُوۡنَۚ
কুল না‘আম ওয়া আনতুম দা-খিরূন।
তুমি বলো -- ''হাঁ, আর তোমরা লাঞ্ছিত হবে।’’
فَاِنَّمَا هِىَ زَجۡرَةٌ وَّاحِدَةٌ فَاِذَا هُمۡ يَنۡظُرُوۡنَ
ফাইন্নামা-হিয়া ঝাজরাতুওঁ ওয়া-হিদাতুন ফাইযা-হুম ইয়ানজু রূন।
তখন সেটি কিন্তু একটিমাত্র মহাগর্জন হবে, তখন দেখো! তারা চেয়ে থাকবে।
وَقَالُوۡا يٰوَيۡلَنَا هٰذَا يَوۡمُ الدِّيۡنِ
ওয়া-কা-লূইয়া-ওয়াইলানা-হা-যা-ইয়াওমুদ্দীন।
আর তারা বলবে -- ''হায় ধিক্, আমাদের! এটিই তো বিচারের দিন!’’
هٰذَا يَوۡمُ الۡفَصۡلِ الَّذِىۡ كُنۡتُمۡ بِهٖ تُكَذِّبُوۡنَ
হা-যা-ইয়াওমুল ফাসলিল্লাযী কুনতুম বিহী তুকাযযিবূন।
''এইটিই ফয়সালা করার দিন যেটি সন্বন্ধে তোমরা মিথ্যা আখ্যা দিতে।’’
اُحۡشُرُوا الَّذِيۡنَ ظَلَمُوۡا وَاَزۡوَاجَهُمۡ وَمَا كَانُوۡا يَعۡبُدُوۡنَۙ
উহশুরুল্লাযীনা জালামূওয়া আঝওয়া-জাহুম ওয়ামা-কা-নূইয়া‘বুদূন।
''যারা অনাচার করেছিল তাদের একত্র করো, আর তাদের সহচরদের, আর তাদেরও যাদের তারা উপাসনা করত --
مِنۡ دُوۡنِ اللّٰهِ فَاهۡدُوۡهُمۡ اِلٰى صِرَاطِ الۡجَحِيۡمِ
মিন দূনিল্লা-হি ফাহদূহুম ইলা-সিরা-তিল জাহীম।
''আল্লাহ্কে বাদ দিয়ে, তারপর তাদের পরিচালিত করো দুযখের পথে।
وَقِفُوۡهُمۡ اِنَّهُمۡ مَّسْـُٔـوۡلُوۡنَۙ
ওয়াকিফূহুম ইন্নাহুম মাছঊলূন।
''আর তাদের থামাও, তারা অবশ্যই জিজ্ঞাসিত হবে,
مَا لَـكُمۡ لَا تَنَاصَرُوۡنَ
মা-লাকুম লা-তানা-সারূন।
''তোমাদের কি হল, তোমরা পরস্পরকে সাহায্য করছ না?’’
بَلۡ هُمُ الۡيَوۡمَ مُسۡتَسۡلِمُوۡنَ
বাল হুমুল ইয়াওমা মুছতাছলিমূন।
বস্তুতঃ সেদিন তারা আত্মসমর্পিত হবে।
وَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰى بَعۡضٍ يَّتَسَآءَلُوۡنَ
ওয়া আকবালা বা‘দুহুম ‘আলা-বা‘দিইঁ ইয়াতাছাআলূন।
আর তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে প্রশ্ন করে --
قَالُوۡۤا اِنَّكُمۡ كُنۡتُمۡ تَاۡتُوۡنَنَا عَنِ الۡيَمِيۡنِ
কা-লূইন্নাকুম কুনতুম তা’তূনানা-‘আনিল ইয়ামীন।
তারা বলবে -- ''তোমরাই তো নিশ্চয়ই আমাদের কাছে আসতে ডান দিকে থেকে।’’
قَالُوۡا بَلْ لَّمۡ تَكُوۡنُوۡا مُؤۡمِنِيۡنَۚ
কা-লূবাল লাম তাকূনূমু’মিনীন।
তারা বলবে -- ''না, তোমরা তো বিশ্বাসীই ছিলে না,
وَمَا كَانَ لَنَا عَلَيۡكُمۡ مِّنۡ سُلۡطٰنِۚ بَلۡ كُنۡتُمۡ قَوۡمًا طٰغِيۡنَ
ওয়ামা-কা-না লানা-‘আলাইকুম মিন ছুলতা-নিন বাল কুনতুম কাওমান তা-গীন।
''আর তোমাদের উপরে আমাদের কোনো আধিপত্য ছিল না, বরং তোমরাই ছিলে উচ্ছৃঙ্খল লোক।
فَحَقَّ عَلَيۡنَا قَوۡلُ رَبِّنَآ ۖ اِنَّا لَذَآٮِٕقُوۡنَ
ফাহাক্কা ‘আলাইনা-কাওলুরাব্বিনা ইনা-লাযাইকূন।
''সেজন্যে আমাদের বিরুদ্ধে আমাদের প্রভুর বাণী সত্য প্রতিপন্ন হয়েছে, আমরা নিশ্চয়ই আস্বাদন করতে যাচ্ছি।
فَاَغۡوَيۡنٰكُمۡ اِنَّا كُنَّا غٰوِيۡنَ
ফাআগওয়াইনা-কুম ইন্না-কুন্না-গা-বীন।
''বস্তুত আমরা তোমাদের বিপথে নিয়েছিলাম, কেননা আমরা নিজেরাই বিপথগামী ছিলাম।’’
فَاِنَّهُمۡ يَوۡمَٮِٕذٍ فِى الۡعَذَابِ مُشۡتَرِكُوۡنَ
ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল ‘আযা-বি মুশতারিকূন।
সুতরাং সেইদিন তারা নিশ্চয়ই শাস্তিতে একে অন্যের শরিক হবে।
اِنَّا كَذٰلِكَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِيۡنَ
ইন্না-কাযা-লিকা নাফ‘আলুবিলমুজরিমীন।
নিঃসন্দেহ এইরূপই আমরা অপরাধীদের প্রতি করে থাকি।
اِنَّهُمۡ كَانُوۡۤا اِذَا قِيۡلَ لَهُمۡ لَاۤ اِلٰهَ اِلَّا اللّٰهُۙ يَسۡتَكۡبِرُوۡنَۙ
ইন্নাহুম কা-নূইযা-কীলা লাহুম লাইলা-হা ইল্লাল্লা-হু ইয়াছতাকবিরূন।
নিঃসন্দেহ যখন তাদের বলা হতো -- 'আল্লাহ্ ছাড়া অন্য উপাস্য নেই’, তখন তারা হামবড়াই করত,
وَيَقُوۡلُوۡنَ اَٮِٕنَّا لَتٰرِكُوۡۤا اٰلِهَـتِنَا لِشَاعِرٍ مَّجۡـنُوۡنٍ ؕ
ওয়া ইয়াকূলূনা আইন্না-লাতা-রিকূআ-লিহাতিনা-লিশা-‘ইরিম মাজনূন।
আর তারা বলত -- ''কী! আমরা কি আমাদের উপাস্যদের সত্যিই ত্যাগ করব একজন পাগলা কবির কারণে?’’
بَلۡ جَآءَ بِالۡحَقِّ وَصَدَّقَ الۡمُرۡسَلِيۡنَ
বাল জাআ বিলহাক্কিওয়া সাদ্দাকাল মুরছালীন।
বস্তুত তিনি সত্য নিয়ে এসেছেন, আর রসূলগণকে তিনি সত্য প্রতিপন্ন করেছেন।
اِنَّكُمۡ لَذَآٮِٕقُوا الۡعَذَابِ الۡاَلِيۡمِۚ
ইন্নাকুম লাযাইকু ল ‘আযা-বিল আলীম।
তোমরা নিশ্চয়ই মর্মন্তুদ শাস্তি আস্বাদন করতেই যাচ্ছ,
وَمَا تُجۡزَوۡنَ اِلَّا مَا كُنۡتُمۡ تَعۡمَلُوۡنَۙ
ওয়া মা-তুজঝাওনা ইল্লা-মা-কুনতুম তা‘মালূন।
আর তোমাদের প্রতিদান দেওয়া হবে না তোমরা যা করতে তা ব্যতীত, --
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِيۡنَ
ইল্লা-‘ইবাদাল্লা-হিল মুখলাসীন।
আল্লাহ্র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
اُولٰٓٮِٕكَ لَهُمۡ رِزۡقٌ مَّعۡلُوۡمٌۙ
উলাইকা লাহুম রিঝকুম মা‘লূম।
এরাই -- এদের জন্য রয়েছে সুপরিচিত রিযেক,
فَوَاكِهُۚ وَهُمۡ مُّكۡرَمُوۡنَۙ
ফাওয়া-কিহু ওয়া হুম মুকরামূন।
ফলমূল, আর তারা হবে সম্মানিত --
فِىۡ جَنّٰتِ النَّعِيۡمِۙ
ফী জান্না-তিন না‘ঈম।
আনন্দময় উদ্যানে,
عَلٰى سُرُرٍ مُّتَقٰبِلِيۡنَ
‘আলা-ছুরুরিম মুতাকা-বিলীন।
তখতের উপরে মুখোমুখি হয়ে রইবে।
يُطَافُ عَلَيۡهِمۡ بِكَاۡسٍ مِّنۡ مَّعِيۡنٍۢ ۙ
ইউতা-ফু‘আলাইহিম বিকা’ছিম মিম মা‘ঈন।
তাদের কাছে ঘুরে ফিরে পরিবেশন করা হবে নির্মল ফোয়ারা থেকে এক শরবতের পাত্র, --
بَيۡضَآءَ لَذَّةٍ لِّلشّٰرِبِيۡنَ ۖۚ
বাইদাআ লাযযাতিল লিশশা-রিবীন।
সাদা সুস্বাদু পানকারীদের জন্য।
لَا فِيۡهَا غَوۡلٌ وَّلَا هُمۡ عَنۡهَا يُنۡزَفُوۡنَ
লা-ফীহা-গাওলুওঁ ওয়ালা-হুম ‘আনহা-ইউনঝাফূন।
এতে মাথাব্যথা নেই, আর তারা এ থেকে মাতালও হবে না।
وَعِنۡدَهُمۡ قٰصِرٰتُ الطَّرۡفِ عِيۡنٌۙ
ওয়া ‘ইনদাহুম কা-সিরা-তুত্তারফি ‘ঈন।
আর তাদের কাছে থাকবে সলাজ-নম্র আয়তলোচন, --
كَاَنَّهُنَّ بَيۡضٌ مَّكۡنُوۡنٌ
কাআন্নাহুন্না বাইদুম মাকনূন।
যেন তারা সুরক্ষিত ডিম।
فَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰى بَعۡضٍ يَّتَسَآءَلُوۡنَ
ফাআকবালা বা‘দুহুম ‘আলা-বা‘দিইঁ ইয়াতাছাআলূন।
তখন তাদের কেউ কেউ অন্যদের দিকে এগিয়ে যাবে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করে।
قَالَ قَآٮِٕلٌ مِّنۡهُمۡ اِنِّىۡ كَانَ لِىۡ قَرِيۡنٌۙ
কা-লা কা-ইলুম মিনহুম ইন্নী কা-না লী কারীন।
তাদের মধ্যে কোনো এক বক্তা বলবে -- ''আমার অবশ্য এক বন্ধু ছিল,
يَقُوۡلُ اَءِ نَّكَ لَمِنَ الۡمُصَدِّقِيۡنَ
ইয়াকূ লুআইন্নাকা লামিনাল মুসাদ্দিকীন।
''সে বলত, 'তুমি কি নিশ্চয়ই সমর্থনকারীদের মধ্যেকার?
ءَاِذَا مِتۡنَا وَكُنَّا تُرَابًا وَّعِظَامًا ءَاِنَّا لَمَدِيۡنُوۡنَ
আইযা-মিতনা-ওয়া কুন্না-তুরা-বাওঁ ওয়া ‘ইজা-মান আইন্না-লামাদীনূন।
''কী! যখন আমরা মরে যাব এবং ধূলোমাটি ও হাড়গোড় হয়ে যাব, তখন কি আমরা ঠিকঠিকই প্রতিফল ভোগ করব’?’’
قَالَ هَلۡ اَنۡتُمۡ مُّطَّلِعُوۡنَ
কা-লা হাল আনতুম মুত্তালি‘ঊন।
সে বলবে -- ''তোমরা কি উঁকি দিয়ে দেখবে?’’
فَاطَّلَعَ فَرَاٰهُ فِىۡ سَوَآءِ الۡجَحِيۡمِ
ফাত্তালা‘আ ফারাআ-হু ফী ছাওয়াইল জাহীম।
তখন সে উঁকি দেবে আর ওকে দুযখের কেন্দ্রস্থলে দেখতে পাবে।
قَالَ تَاللّٰهِ اِنۡ كِدْتَّ لَـتُرۡدِيۡنِۙ
কা-লা তাল্লা-হি ইন কিত্তা লাতুরদীন।
সে বলবে -- ''আল্লাহ্র কসম! তুমি তো আমাকে প্রায় ধ্বংস করেছিলে,
وَلَوۡلَا نِعۡمَةُ رَبِّىۡ لَـكُنۡتُ مِنَ الۡمُحۡضَرِيۡنَ
ওয়া লাওলা-নি‘মাতুরাববী লাকুনতুমিনাল মুহদারীন।
''আর আমার প্রভুর অনুগ্রহ যদি না থাকত তবে আমিও নিশ্চয় উপস্থিতদের অন্তর্ভুক্ত হতাম।’’
اَفَمَا نَحۡنُ بِمَيِّتِيۡنَۙ
আফামা-নাহনু বিমাইয়িতীন।
''তবে কি আমরা মরতে যাচ্ছি না, --
اِلَّا مَوۡتَتَـنَا الۡاُوۡلٰى وَمَا نَحۡنُ بِمُعَذَّبِيۡنَ
ইল্লা-মাওতাতানাল ঊলা-ওয়ামা-নাহনুবিমু‘আযযাবীন।
''আমাদের প্রথমবারের মৃত্যু ব্যতীত, আর আমরা শাস্তি পেতে যাচ্ছি না।
اِنَّ هٰذَا لَهُوَ الۡفَوۡزُ الۡعَظِيۡمُ
ইন্না হা-যা-লাহুওয়াল ফাওঝুল ‘আজীম।
''নিশ্চয়ই এই -- এটিই তো মহাসাফল্য!’’
لِمِثۡلِ هٰذَا فَلۡيَعۡمَلِ الۡعٰمِلُوۡنَ
লিমিছলি হা-যা-ফাল ইয়া‘মালিল ‘আ-মিলূন।
এর অনুরূপ অবস্থার জন্য তবে কর্মীরা কাজ করে যাক।
اَذٰ لِكَ خَيۡرٌ نُّزُلًا اَمۡ شَجَرَةُ الزَّقُّوۡمِ
আযা-লিকা খাইরুন নুঝুলান আম শাজারাতুঝ ঝাককূম।
এইটিই অধিক ভাল আপ্যায়ন, না যাক্কুম গাছ?
اِنَّا جَعَلۡنٰهَا فِتۡنَةً لِّلظّٰلِمِيۡنَ
ইন্না-জা‘আলনা-হা-ফিতনাতাল লিজ্জা-লিমীন।
নিঃসন্দেহ আমরা এটিকে সৃষ্টি করেছি দুরাচারীদের জন্য পরীক্ষা স্বরূপ।
اِنَّهَا شَجَرَةٌ تَخۡرُجُ فِىۡۤ اَصۡلِ الۡجَحِيۡمِۙ
ইন্নাহা-শাজারাতুন তাখ রুজুফীআসলিল জাহীম।
নিঃসন্দেহ এটি এমন এক গাছ যা দুযখের তলায় --
طَلۡعُهَا كَاَنَّهٗ رُءُوۡسُ الشَّيٰطِيۡنِ
তাল‘উহা-কাআন্নাহূরুঊছুশশায়া-তীন।
এর ফলফসল যেন শয়তানদের মুন্ডু।
فَاِنَّهُمۡ لَاٰكِلُوۡنَ مِنۡهَا فَمٰلِــُٔــوۡنَ مِنۡهَا الۡبُطُوۡنَ ؕ
ফাইন্নাহুম লাআ-কিলূনা মিনহা-ফামা-লিঊনা মিনহাল বুতূন।
তারা তখন নিশ্চয় এ থেকে আহার করবে আর এর দ্বারা পেট ভর্তি করবে।
ثُمَّ اِنَّ لَهُمۡ عَلَيۡهَا لَشَوۡبًا مِّنۡ حَمِيۡمٍۚ
ছু ম্মা ইন্না লাহুম ‘আলাইহা- লাশাওবাম মিন হামীম।
তারপর অবশ্য তাদের জন্য এর উপরে থাকবে ফুটন্ত জলের পানীয়।
ثُمَّ اِنَّ مَرۡجِعَهُمۡ لَا۟اِلَى الۡجَحِيۡمِ
ছু ম্মা ইন্না মারজি‘আহুম লা ইলাল জাহীম।
তারপর নিশ্চয়ই তাদের প্রত্যাবর্তনস্থল হবে ভয়ঙ্কর আগুনের প্রতি।
اِنَّهُمۡ اَلۡفَوۡا اٰبَآءَهُمۡ ضَآلِّيۡنَۙ
ইন্নাহুম আলফাও আ-বাআহুম দাল্লীন।
তারা আলবৎ তাদের পিতৃপুরুষদের পথভ্রষ্টরূপেই পেয়েছিল,
فَهُمۡ عَلٰٓى اٰثٰرِهِمۡ يُهۡرَعُوۡنَ
ফাহুম ‘আলাআ-ছা-রিহিম ইউহরা‘ঊন।
তাই তারা তাদের পদচিহ্নের অন্ধ অনুসরণ করেছিল,
وَلَـقَدۡ ضَلَّ قَبۡلَهُمۡ اَكۡثَرُ الۡاَوَّلِيۡنَۙ
ওয়া লাকাদ দাল্লা কাবলাহুম আকছারুল আওওয়ালীন।
আর তাদের আগে অধিকাংশ পূর্ববর্তীরা বিপথে গিয়েছিল,
وَلَقَدۡ اَرۡسَلۡنَا فِيۡهِمۡ مُّنۡذِرِيۡنَ
ওয়া লাকাদ আরছালনা-ফীহিম মুনযিরীন।
অথচ আমরা তাদের মধ্যে ইতিপূর্বে সতর্ককারীদের পাঠিয়েছিলাম,
فَانْظُرۡ كَيۡفَ كَانَ عَاقِبَةُ الۡمُنۡذَرِيۡنَۙ
ফানজু র কাইফা কা-না ‘আ-কিবাতুল মুনযারীন।
সুতরাং চেয়ে দেখো কেমন হয়েছিল সতর্কীকৃতদের পরিণাম,
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِيۡنَ
ইল্লা-‘ইবা-দাল্লা-হিল মুখলাসীন।
শুধু আল্লাহ্র খাস বান্দাদের ব্যতীত।
وَلَقَدۡ نَادٰٮنَا نُوۡحٌ فَلَنِعۡمَ الۡمُجِيۡبُوۡنَ ۖ
ওয়ালা কাদ না-দা-না-নূহুন ফালানি‘মাল মুজীবূন।
আর ইতিপূর্বে অবশ্য নূহ আমাদের আহ্বান করেছিলেন, আর আমরা কত উত্তম উত্তরদাতা।
وَنَجَّيۡنٰهُ وَاَهۡلَهٗ مِنَ الۡكَرۡبِ الۡعَظِيۡمِ ۖ
ওয়া নাজ্জাইনা-হু ওয়া আহলাহূমিনাল কারবিল ‘আজীম।
আর আমরা তাঁকে ও তাঁর পরিজনকে ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম,
وَجَعَلۡنَا ذُرِّيَّتَهٗ هُمُ الۡبٰقِيۡنَ ۖ
ওয়া জা‘আলনা- যুররিইইয়াতাহূহুমুল বাকীন।
আর তাঁর সন্তান-সন্ততিকে আমরা বানিয়েছিলাম প্রকৃত টিকে থাকা দল,
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِى الۡاٰخِرِيۡنَ ۖ
ওয়া তারাকনা-‘আলাইহি ফিল আ-খিরীন।
আর তাঁর জন্য পরবর্তীদের মধ্যে আমরা রেখেছিলাম --
سَلٰمٌ عَلٰى نُوۡحٍ فِى الۡعٰلَمِيۡنَ
ছালা-মুন ‘আলা-নূহিন ফিল ‘আ-লামীন।
সমগ্র বিশ্বজগতের মধ্যে নূহের প্রতি সালাম!
اِنَّا كَذٰلِكَ نَجۡزِى الۡمُحۡسِنِيۡنَ
ইন্না-কাযা-লিকা নাজঝিল মুহছিনীন।
নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি।
اِنَّهٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِيۡنَ
ইন্নাহূমিন ‘ইবা-দিনাল মু’মিনীন।
তিনি অবশ্যই আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন।
ثُمَّ اَغۡرَقۡنَا الۡاٰخَرِيۡنَ
ছু ম্মা আগরাকনাল আ-খারীন।
আর আমরা অন্যান্যদের ডুবিয়ে দিয়েছিলাম।
وَاِنَّ مِنۡ شِيۡعَتِهٖ لَاِبۡرٰهِيۡمَۘ
ওয়া ইন্না মিন শী‘আতিহী লাইবরা-হীম।
আর নিশ্চয়ই তাঁর পশ্চাদবর্তীদের মধ্যে ছিলেন ইব্রাহীম।
اِذۡ جَآءَ رَبَّهٗ بِقَلۡبٍ سَلِيۡمٍ
ইযজাআ রাব্বাহূবিকালবিন ছালীম।
স্মরণ কর! তিনি তাঁর প্রভুর কাছে এসেছিলেন বিশুদ্ধ চিত্ত নিয়ে, --
اِذۡ قَالَ لِاَبِيۡهِ وَقَوۡمِهٖ مَاذَا تَعۡبُدُوۡنَۚ
ইযকা-লা লিআবীহি ওয়া কাওমিহী মা-যা-তা‘বুদূন।
যখন তাঁর পিতৃপুরুষকে ও তাঁর স্বজাতিকে তিনি বলেছিলেন -- ''তোমরা কিসের উপাসনা করছ?
اَٮِٕفۡكًا اٰلِهَةً دُوۡنَ اللّٰهِ تُرِيۡدُوۡنَؕ
আইফকান আ-লিহাতান দূনাল্লা-হি তুরীদূন।
''তোমরা আল্লাহকে বাদ দিয়ে কি এক মিথ্যা উপাস্যকেই কামনা কর?
فَمَا ظَنُّكُمۡ بِرَبِّ الۡعٰلَمِيۡنَ
ফমা-জান্নুকুম বিরাব্বিল ‘আ-লামীন।
''তাহলে বিশ্বজগতের প্রভু সন্বন্ধে কী তোমাদের ধারণা?’’
فَنَظَرَ نَظۡرَةً فِى النُّجُوۡمِۙ
ফানাজারা নাজরাতান ফিননুজূম।
তারপর তারকারাজির দিকে তিনি একনজর তাকালেন,
فَقَالَ اِنِّىۡ سَقِيۡمٌ
ফাকা-লা ইন্নী ছাকীম।
তখন তিনি বললেন -- ''আমি যারপর নাই বিরক্ত!’’
فَتَوَلَّوۡا عَنۡهُ مُدۡبِرِيۡنَ
ফাতওয়াল্লাও ‘আনহু মুদবিরীন।
সুতরাং তারা তাঁর কাছ থেকে বিমুখ হয়ে ফিরে গেল।
فَرَاغَ اِلٰٓى اٰلِهَتِهِمۡ فَقَالَ اَلَا تَاۡكُلُوۡنَۚ
ফারা-গা ইলাআ-লিহাতিহিম ফাকা-লা আলা-তা’কুলূন।
তারপর তিনি তাদের উপাস্যদের কাছে ফিরে গেলেন এবং বললেন -- ''তোমরা খাও না কেন?
مَا لَـكُمۡ لَا تَنۡطِقُوۡنَ
মা-লাকুম লা-তানতিকূন।
''তোমাদের কী হয়েছে যে তোমরা কথা বলছ না?’’
فَرَاغَ عَلَيۡهِمۡ ضَرۡبًۢا بِالۡيَمِيۡنِ
ফারা-গা ‘আলাইহিম দারবাম বিলইয়ামীন।
কাজেই তিনি তাদের উপরে লাফিয়ে পড়লেন ডানহাতে আঘাত করে।
فَاَقۡبَلُوۡۤا اِلَيۡهِ يَزِفُّوۡنَ
ফাআকবালূইলাইহি ইয়াঝিফফূন।
তখন তারা তাঁর দিকে ছুটে এল হতবুদ্ধি হয়ে।
قَالَ اَتَعۡبُدُوۡنَ مَا تَنۡحِتُوۡنَۙ
কা-লা আতা‘বুদূনা মা-তানহিতূন।
তিনি বললেন -- ''তোমরা কি তার উপাসনা কর যা তোমরা কেটে বানাও,
وَاللّٰهُ خَلَقَكُمۡ وَمَا تَعۡمَلُوۡنَ
ওয়াল্লা-হু খালাকাকুম ওয়ামা-তা‘মালূন।
''অথচ আল্লাহ্ তোমাদের সৃষ্টি করেছেন আর তোমরা যা তৈরি কর তাও?’’
قَالُوا ابۡنُوۡا لَهٗ بُنۡيَانًا فَاَلۡقُوۡهُ فِى الۡجَحِيۡمِ
কা-লুবনূলাহূবুনইয়া-নান ফাআলকূহু ফিল জাহীম।
তারা বললে -- ''এর জন্য এক কাঠামো তৈরি কর, তারপর তাকে নিক্ষেপ কর সেই ভয়ঙ্কর আগুনে।’’
فَاَرَادُوۡا بِهٖ كَيۡدًا فَجَعَلۡنٰهُمُ الۡاَسۡفَلِيۡنَ
ফাআরাদূবিহী কাইদান ফাজা‘আলনা-হুমুল আছফালীন।
কাজেই তারা তাঁর বিরুদ্ধে এক চক্রান্ত ফাঁদলো, কিন্তু আমরা তাদের হীন বানিয়ে দিলাম।
وَقَالَ اِنِّىۡ ذَاهِبٌ اِلٰى رَبِّىۡ سَيَهۡدِيۡنِ
ওয়া কা-লা ইন্নী যা-হিবুন ইলা-রাববী ছাইয়াহদীন।
আর তিনি বললেন -- ''আমি নিশ্চয়ই আমার প্রভুর দিকে যাত্রাকারী, তিনি আমাকে অচিরেই পরিচালিত করবেন।’’
رَبِّ هَبۡ لِىۡ مِنَ الصّٰلِحِيۡنَ
রাব্বি হাবলী মিনাসসা-লিহীন।
''আমার প্রভু! আমার জন্য সৎকর্মীদের থেকে দান করো।’’
فَبَشَّرۡنٰهُ بِغُلٰمٍ حَلِيۡمٍ
ফাবাশশারনা-হু বিগুলা-মিন হালীম।
সেজন্য আমরা তাঁকে সুসংবাদ দিলাম এক অমায়িক পুত্রসন্তানের।
فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعۡىَ قَالَ يٰبُنَىَّ اِنِّىۡۤ اَرٰى فِى الۡمَنَامِ اَنِّىۡۤ اَذۡبَحُكَ فَانْظُرۡ مَاذَا تَرٰىؕ قَالَ يٰۤاَبَتِ افۡعَلۡ مَا تُؤۡمَرُ سَتَجِدُنِىۡۤ اِنۡ شَآءَ اللّٰهُ مِنَ الصّٰبِرِيۡنَ
ফালাম্মা-বালাগা মা‘আহুছ ছা‘ইয়া কা-লা ইয়া-বুনাইইয়া ইন্নীআরা-ফিল মানা-মি আন্নী আযবাহুকা ফানজুর মা-যা-তারা- কা-লা ইয়াআবাতিফ‘আল মা-তু’মারু ছাতাজিদুনীইন শা-আল্লা-হু মিনাসসা-বিরীন।
তারপর যখন সে তাঁর সঙ্গে কাজ করার যোগ্যতায় উপনীত হল তখন তিনি বললেন -- ''হে আমার পুত্রধন! নিঃসন্দেহ আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে কুরবানি করছি, অতএব ভেবে দেখো -- কী তুমি দেখছো ।’’ তিনি বললেন -- ''হে আমার আব্বা! আপনি তাই করুন যা আপনাকে আদেশ করা হয়েছে। ইন-শা-আল্লাহ্ আপনি এখনি আমাকে পাবেন অধ্যবসায়ীদের অন্তর্ভুক্ত।
فَلَمَّاۤ اَسۡلَمَا وَتَلَّهٗ لِلۡجَبِيۡنِۚ
ফালাম্মাআছলামা-ওয়া তাল্লাহূলিলজাবীন।
সুতরাং তাঁরা উভয়ে যখন আত্মসমর্পণ করলেন এবং তিনি তাঁকে ভূপাতিত করলেন কপালের জন্য,
وَنَادَيۡنٰهُ اَنۡ يّٰۤاِبۡرٰهِيۡمُۙ
ওয়া না-দাইনা-হু আইঁ ইয়াইবরা-হীম।
তখনই আমরা তাঁকে ডেকে বললাম -- ''হে ইব্রাহীম!
قَدۡ صَدَّقۡتَ الرُّءۡيَا ۚ اِنَّا كَذٰلِكَ نَجۡزِى الۡمُحۡسِنِيۡنَ
কাদ সাদ্দাকতার রু’ইয়া- ইন্না-কাযা-লিকা নাজঝিল মুহছিনীন।
''তুমি তো স্বপ্নাদেশ সত্যই পালন করলে। নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
اِنَّ هٰذَا لَهُوَ الۡبَلٰٓؤُا الۡمُبِيۡنُ
ইন্না হা-যা-লাহুওয়াল বালাউল মুবীন।
''নিশ্চয়ই এটি -- এইটিই তো ছিল এক স্পষ্ট পরীক্ষা।’’
وَفَدَيۡنٰهُ بِذِبۡحٍ عَظِيۡمٍ
ওয়া ফাদাইনা-হু বিযিবহিন ‘আজীম।
আর আমরা তাঁকে বদলা দিয়েছিলাম এক মহান কুরবানি।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِى الۡاٰخِرِيۡنَۖ
ওয়া তারাকনা-‘আলাইহি ফিল আ-খিরীন।
আর আমরা তাঁর জন্য পরবর্তীদের মধ্যে রেখেছিলাম --
سَلٰمٌ عَلٰٓى اِبۡرٰهِيۡمَ
ছালা-মুন ‘আলাইবরা-হীম।
ইব্রাহীমের প্রতি ''সালাম’’।
كَذٰلِكَ نَجۡزِى الۡمُحۡسِنِيۡنَ
কাযা-লিকা নাজঝিল মুহছিনীন।
এইভাবেই আমরা প্রতিদান দিই সৎকর্মশীলদের।
اِنَّهٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِيۡنَ
ইন্নাহূমিন ‘ইবা-দিনাল মু’মুনীন।
নিঃসন্দেহ তিনি ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
وَبَشَّرۡنٰهُ بِاِسۡحٰقَ نَبِيًّا مِّنَ الصّٰلِحِيۡنَ
ওয়া বাশশারনা-হু বিইছহা-কা নাবিইয়াম মিনাসসা-লিহীন।
আর আমরা তাঁকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের -- একজন নবী সৎপথাবলন্বীদের মধ্যেকার।
وَبٰرَكۡنَا عَلَيۡهِ وَعَلٰٓى اِسۡحٰقَؕ وَ مِنۡ ذُرِّيَّتِهِمَا مُحۡسِنٌ وَّظَالِمٌ لِّنَفۡسِهٖ مُبِيۡنٌ
ওয়া বা-রাকনা ‘আলাইহিওয়া ‘আলাইছহা-ক ওয়া মিন যুররিইইয়াতিহিমামুহছিনুওঁ ওয়া জা-লিমুল লিনাফছিহী মুবীন
আর আমরা আশীর্বাদ বর্ষণ করেছিলাম তাঁর উপরে ও ইসহাকের উপরে। আর তাঁদের দুজনের বংশধরদের মধ্যে থেকে কেউ হচ্ছেন সৎকর্মশীল, আর কেউ হচ্ছে তাদের নিজেদের প্রতি স্পষ্টভাবে অন্যায়াচারী।
وَلَقَدۡ مَنَنَّا عَلٰى مُوۡسٰى وَهٰرُوۡنَۚ
ওয়া লাকাদ মান্নান্না-‘আলা-মূছা-ওয়া হা-রূন।
আর নিশ্চয় আমরা মূসা ও হারূনের প্রতি অনুগ্রহ করেই ছিলাম,
وَنَجَّيۡنٰهُمَا وَقَوۡمَهُمَا مِنَ الۡكَرۡبِ الۡعَظِيۡمِۚ
ওয়া নাজ্জাইনা-হুমা ওয়া কাওমাহুমা-মিনাল কারবিল ‘আজীম।
আর তাঁদের দুজনকে ও তাঁদের লোকদলকে আমরা ভীষণ সংকট থেকে উদ্ধার করেছিলাম।
وَنَصَرۡنٰهُمۡ فَكَانُوۡا هُمُ الۡغٰلِبِيۡنَۚ
ওয়া নাসারনা-হু ফাকা-নূহুমুল গা-লিবীন।
আর আমরা তাঁদের সাহায্য করেছিলাম, সেজন্য তাঁরা খোদ বিজয়ী হয়েছিলেন।
وَاٰتَيۡنٰهُمَا الۡكِتٰبَ الۡمُسۡتَبِيۡنَۚ
ওয়া আ-তাইনা-হুমাল কিতা-বাল মুছতাবীন।
আর তাঁদের উভয়কে আমরা দিয়েছিলাম এক স্পষ্ট গ্রন্থ,
وَهَدَيۡنٰهُمَا الصِّرَاطَ الۡمُسۡتَقِيۡمَۚ
ওয়া হাদাইনা-হুমাসসিরাতাল মুছতাকীম।
আর তাঁদের উভয়কে আমরা পরিচালিত করেছিলাম সরল-সঠিক পথে,
وَتَرَكۡنَا عَلَيۡهِمَا فِى الۡاٰخِرِيۡنَۙ
ওয়া তারাকনা-‘আলাইহিমা-ফিল আ-খিরীন।
আর তাদের জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম --
سَلٰمٌ عَلٰى مُوۡسٰى وَهٰرُوۡنَ
ছালা-মুন ‘আলা-মূছা-ওয়া হা-রূন।
মূসা ও হারূনের প্রতি ''সালাম’’।
اِنَّا كَذٰلِكَ نَجۡزِى الۡمُحۡسِنِيۡنَ
ইন্না-কাযা-লিকা নাজঝিল মুহছীনীন।
এইভাবেই আমরা অবশ্য প্রতিদান দিই সৎকর্মশীলদের।
اِنَّهُمَا مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِيۡنَ
ইন্নাহুমা-মিন ‘ইবা-দিনাল মু’মিনীন।
নিশ্চয় তাঁরা ছিলেন আমাদের মুমিন বান্দাদের মধ্যেকার।
وَاِنَّ اِلۡيَاسَ لَمِنَ الۡمُرۡسَلِيۡنَؕ
ওয়া ইন্না ইলইয়াছা লামিনাল মুরছালীন।
আর নিশ্চয়ই ইল্য়াস রসূলগণের মধ্যেকার ছিলেন।
اِذۡ قَالَ لِقَوۡمِهٖۤ اَلَا تَتَّقُوۡنَ
ইযকা-লা লিকাওমিহীআলা-তাত্তাকূন।
স্মরণ করো, তিনি তাঁর স্বজাতিকে বলেছিলেন -- ''তোমরা কি ধর্মভীরুতা অবলন্বন করবে না?
اَتَدۡعُوۡنَ بَعۡلًا وَّتَذَرُوۡنَ اَحۡسَنَ الۡخٰلِقِيۡنَۙ
আ তাদ‘ঊনা বা‘লাওঁ ওয়া তাযারূনা আহছানাল খা-লিকীন।
''তোমরা কি বা’লকে ডাকবে, আর পরিত্যাগ করবে সৃষ্টিকর্তাদের সর্বশ্রেষ্ঠজনকে,
اللّٰهَ رَبَّكُمۡ وَرَبَّ اٰبَآٮِٕكُمُ الۡاَوَّلِيۡنَ
আল্লা-হা রাব্বাকুম ওয়া রাব্বা আ-বাই কুমুল আওওয়ালীন।
আল্লাহ্কে -- তোমাদের প্রভু এবং পূর্বকালীন তোমাদের পিতৃপুরুষদেরও প্রভু?’’
فَكَذَّبُوۡهُ فَاِنَّهُمۡ لَمُحۡضَرُوۡنَۙ
ফাকাযযাবূহু ফাইন্নাহুম লামুহদারূন।
কিন্তু তারা তাঁর প্রতি মিথ্যারোপ করল, সেজন্য তাদের নিশ্চয়ই হাজির করা হবে,
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِيۡنَ
ইল্লা-‘ইবাদাল্লা-হিল মুখলাসীন।
শুধু আল্লাহ্র একনিষ্ঠ বান্দাদের ব্যতীত।
وَتَرَكۡنَا عَلَيۡهِ فِى الۡاٰخِرِيۡنَۙ
ওয়া তারাকনা-‘আলাইহি ফিল আ-খিরীন।
আর তাঁর জন্য আমরা পরবর্তীদের মধ্যে রেখেছিলাম --
سَلٰمٌ عَلٰٓى اِلۡ يَاسِيۡنَ
ছালা-মুন ‘আলাইলইয়া-ছীন।
ইল্য়াসীনের উপরে ''সালাম’’।
اِنَّا كَذٰلِكَ نَجۡزِى الۡمُحۡسِنِيۡنَ
ইন্না-কাযা-লিকা নাজঝিল মুহছিনীন।
নিঃসন্দেহ এইভাবেই আমরা সৎকর্মশীলদের পুরস্কার দিয়ে থাকি।
اِنَّهٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِيۡنَ
ইন্নাহু মিন ‘ইবা-দিনাল মু’মিনীন।
তিনি নিশ্চয়ই ছিলেন আমাদের মুমিন বান্দাদের অন্যতম।
وَاِنَّ لُوۡطًا لَّمِنَ الۡمُرۡسَلِيۡنَؕ
ওয়া ইন্না লূতাল্লা মিনাল মুরছালীন।
আর অবশ্যই লূত ছিলেন রসূলগণের মধ্যেকার।
اِذۡ نَجَّيۡنٰهُ وَاَهۡلَهٗۤ اَجۡمَعِيۡنَۙ
ইযনাজ্জাইনা-হু ওয়া আহলাহূআজমা‘ঈন।
স্মরণ কর! তাঁকে ও তাঁর পরিজনকে উদ্ধার করেছিলাম, সব ক’জনকেই --
اِلَّا عَجُوۡزًا فِى الۡغٰبِرِيۡنَ
ইল্লা-‘আজূঝান ফিল গা-বিরীন।
এক বৃদ্ধাকে ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া দলের।
ثُمَّ دَمَّرۡنَا الۡاٰخَرِيۡنَ
ছু ম্মা দাম্মার নাল আ-খারীন।
তারপর আমরা অবশিষ্টদের সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলাম।
وَاِنَّكُمۡ لَتَمُرُّوۡنَ عَلَيۡهِمۡ مُّصۡبِحِيۡنَۙ
ওয়া ইন্নাকুম লাতামুররূনা ‘আলাইহিম মুসবিহীন।
আর নিঃসন্দেহ তোমরা তো তাদের অতিক্রম করে থাক সকালবেলায়,
وَبِالَّيۡلِؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ
ওয়া বিল্লাইলি আফালা-তা‘কিলূন।
এবং রাত্রিকালে। তবুও কি তোমরা বুঝবে না।
وَاِنَّ يُوۡنُسَ لَمِنَ الۡمُرۡسَلِيۡنَؕ
ওয়া ইন্না ইঊনুছা লামিনাল মুরছালীন।
আর নিশ্চয়ই ইউনুস ছিলেন রসূলগণের অন্যতম।
اِذۡ اَبَقَ اِلَى الۡفُلۡكِ الۡمَشۡحُوۡنِۙ
ইয আবাকা ইলাল ফুলকিল মাশহূন।
স্মরণ করো! তিনি বোঝাই করা জাহাজে গিয়ে উঠেছিলেন।
فَسَاهَمَ فَكَانَ مِنَ الۡمُدۡحَضِيۡنَۚ
ফাছা-হামা ফাকা-না মিনাল মুদ হাদীন।
তাই তিনি লটারী খেলেছিলেন, কিন্তু তিনিই হয়ে গেলেন নিক্ষিপ্তদের একজন।
فَالۡتَقَمَهُ الۡحُوۡتُ وَهُوَ مُلِيۡمٌ
ফালতাকামাহুল হূতুওয়া হুওয়া মুলীম।
তখন একটি মাছ তাঁকে মুখে তুলে নিল, যদিও তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
فَلَوۡلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الۡمُسَبِّحِيۡنَۙ
ফালাওলাআন্নাহূকা-না মিনাল মুছাব্বিহীন।
আর তিনি যদি মহিমা জপতপে রত না থাকতেন --
لَلَبِثَ فِىۡ بَطۡنِهٖۤ اِلٰى يَوۡمِ يُبۡعَثُوۡنَۚ
লালাবিছা ফী বাতনিহীইলা-ইয়াওমি ইউব‘আছূন।
তাহলে তিনি তার পেটে রয়ে যেতেন পুনরুত্থান দিন পর্যন্ত।
فَنَبَذۡنٰهُ بِالۡعَرَآءِ وَهُوَ سَقِيۡمٌۚ
ফানাবাযনা-হু বিল‘আরাই ওয়া হুওয়া ছাকীম।
তারপর আমরা তাঁকে এক বৃক্ষলতা শূন্য উপকূলে ফেলে দিলাম, আর তিনি ছিলেন অসুস্থ।
وَاَنۡۢبَتۡنَا عَلَيۡهِ شَجَرَةً مِّنۡ يَّقۡطِيۡنٍۚ
ওয়া আমবাতনা ‘আলাইহি শাজারাতাম মিইঁ ইয়াকতীন।
তখন তাঁর উপরে আমরা জন্মিয়েছিলাম লাউজাতীয় গাছ,
وَاَرۡسَلۡنٰهُ اِلٰى مِائَةِ اَلۡفٍ اَوۡ يَزِيۡدُوۡنَۚ
ওয়া আরছালনা-হু ইলা-মিআতি আলফিন আও ইয়াঝীদূন।
আর আমরা তাঁকে পাঠিয়েছিলাম এক লাখ বা আরো বেশী লোকের কাছে,
فَاٰمَنُوۡا فَمَتَّعۡنٰهُمۡ اِلٰى حِيۡنٍؕ
ফাআ-মানূফামাত্তা‘না-হুম ইলা-হীন।
তখন তারা বিশ্বাস করেছিল, সেজন্য আমরা তাদের উপভোগ করতে দিয়েছিলাম কিছুকালের জন্য।
فَاسۡتَفۡتِهِمۡ اَلِرَبِّكَ الۡبَنَاتُ وَلَهُمُ الۡبَنُوۡنَۙ
ফাছতাফতিহিম আ লিরাব্বিকাল বানা-তুওয়া লাহুমুল বানূন।
সুতরাং তাদের জিজ্ঞাসা করো -- তোমার প্রভুর জন্য কি কন্যাসন্তান রয়েছে, আর তাদের জন্য পুত্রসন্তান?
اَمۡ خَلَقۡنَا الۡمَلٰٓٮِٕكَةَ اِنَاثًا وَّهُمۡ شٰهِدُوۡنَ
আম খালাকনাল মালাইকাতা ইনা-ছাওঁ ওয়া হুম শা-হিদূন।
অথবা, আমরা কি ফিরিশ্তাদের নারীরূপে সৃষ্টি করেছিলাম, আর তারা সাক্ষী ছিল?
اَلَاۤ اِنَّهُمۡ مِّنۡ اِفۡكِهِمۡ لَيَقُوۡلُوۡنَۙ
আলাইন্নাহুম মিন ইফকিহিম লাইয়াকূলূন।
এটি কি নয় যে তারা আলবৎ তাদের মিথ্যা থেকেই তো কথা বলছে, --
وَلَدَ اللّٰهُۙ وَاِنَّهُمۡ لَـكٰذِبُوۡنَ
ওয়ালাদাল্লা-হু ওয়া ইন্নাহুম লাকা-যিবূন।
আল্লাহ্ জন্ম দিয়েছিলেন? আর তারা তো নিশ্চয়ই মিথ্যাবাদী।
اَصۡطَفَى الۡبَنَاتِ عَلَى الۡبَنِيۡنَؕ
আসতাফাল বানা-তি ‘আলাল বানীন।
তিনি কি কন্যাদের পছন্দ করেছেন পুত্রদের পরিবর্তে?
مَا لَـكُمۡ كَيۡفَ تَحۡكُمُوۡنَ
মা-লাকুম কাইফা তাহকুমূন।
তোমাদের কি হয়েছে? কিভাবে তোমরা বিচার করো?
اَفَلَا تَذَكَّرُوۡنَۚ
আফালা-তাযাক্কারূন।
তোমরা কি তবে মনোযোগ দেবে না?
اَمۡ لَـكُمۡ سُلۡطٰنٌ مُّبِيۡنٌۙ
আম লাকুম ছুলতা-নুম মুবীন।
নাকি তোমাদের কাছে কোনো স্পষ্ট দলিল-প্রমাণ রয়েছে?
فَاۡتُوۡا بِكِتٰبِكُمۡ اِنۡ كُنۡتُمۡ صٰدِقِيۡنَ
ফা’তূবিকিতা-বিকুম ইন কুনতুম সা-দিকীন।
তেমন হলে তোমাদের গ্রন্থ নিয়ে এস, যদি তোমরা সত্যবাদী হও।
وَجَعَلُوۡا بَيۡنَهٗ وَبَيۡنَ الۡجِنَّةِ نَسَبًا ؕ وَلَقَدۡ عَلِمَتِ الۡجِنَّةُ اِنَّهُمۡ لَمُحۡضَرُوۡنَۙ
ওয়াজা‘আলূবাইনাহূওয়া বাইনাল জিন্নাতি নাছাবাওঁ ওয়ালাকাদ ‘আলিমাতিল জিন্নাতু ইন্নাহুম লামুহদারূন।
আর তারা তাঁর মধ্যে ও জিনদের মধ্যে একটা সম্পর্ক দাঁড় করিয়েছে। আর জিনরা তো জেনেই ফেলেছে যে তাদের অবশ্যই উপস্থাপিত করা হবে।
سُبۡحٰنَ اللّٰهِ عَمَّا يَصِفُوۡنَۙ
ছুবহা-নাল্লা-হি ‘আম্মা-ইয়াসিফূন।
আল্লাহ্রই সব মহিমা! তারা যা আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে, --
اِلَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِيۡنَ
ইল্লা-‘ইবাদাল্লা-হিল মুখলাসীন।
আল্লাহ্র নিষ্ঠাবান বান্দারা ব্যতীত।
فَاِنَّكُمۡ وَمَا تَعۡبُدُوۡنَۙ
ফাইন্নাকুম ওয়ামা-তা‘বুদূন।
অতএব নিশ্চয়ই তোমরা ও যাদের তোমরা উপাসনা কর তারা --
مَاۤ اَنۡـتُمۡ عَلَيۡهِ بِفٰتِنِيۡنَۙ
মাআনতুম ‘আলাইহি বিফা-তিনীন।
তোমরা তাঁর বিরুদ্ধে বিভ্রান্তকারী হতে পারবে না, --
اِلَّا مَنۡ هُوَ صَالِ الۡجَحِيۡمِ
ইল্লা-মান হুওয়া সা-লিল জাহীম।
তাকে ব্যতীত যে জ্বলন্ত আগুনে পুড়তে চায়।
وَمَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعۡلُوۡمٌۙ
ওয়ামা-মিন্নাইল্লা-লাহূমাকা-মুম মা‘লূম।
আর ''আমাদের মধ্যে এমন কেউ নেই যার জন্যে নির্ধারিত আবাস নেই,
وَّاِنَّا لَـنَحۡنُ الصَّآفُّوۡنَۚ
ওয়া ইন্না-লানাহনুসসাফফূন।
''আর নিশ্চয়ই আমরা, আমরাই তো সারিবদ্ধভাবে দাঁড়াব,
وَاِنَّا لَـنَحۡنُ الۡمُسَبِّحُوۡنَ
ওয়া ইন্না-লানাহনুল মুছাব্বিহূন।
''আর অবশ্য আমরা, আলবৎ আমরা জপ করতে থাকব।’’
وَاِنۡ كَانُوۡا لَيَقُوۡلُوۡنَۙ
ওয়া ইন কা-নূলাইয়াকূলূন।
আর নিশ্চয়ই তারা বলতে থাকতো --
لَوۡ اَنَّ عِنۡدَنَا ذِكۡرًا مِّنَ الۡاَوَّلِيۡنَۙ
লাও আন্না ‘ইনদানা- যিকরাম মিনাল আওওয়ালীন।
''যদি আমাদের কাছে পূর্ববর্তীদের কাছ থেকে কোনো স্মরণীয় গ্রন্থ থাকতো,
لَـكُنَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِيۡنَ
লাকুন্না-‘ইবা-দাল্লা-হিল মুখলাসীন।
''তাহলে আমরা আল্লাহ্র নিষ্ঠাবান বান্দা হতে পারতাম।’’
فَكَفَرُوۡا بِهٖ فَسَوۡفَ يَعۡلَمُوۡنَ
ফাকাফারূবিহী ফাছাওফা ইয়া‘লামূন।
কিন্তু তারা এতে অবিশ্বাস পোষণ করে, কাজেই শীঘ্রই তারা জানতে পারবে।
وَلَقَدۡ سَبَقَتۡ كَلِمَتُنَا لِعِبَادِنَا الۡمُرۡسَلِيۡنَ ۖۚ
ওয়া লাকাদ ছাবাকাত কালিমাতুনা-লি‘ইবা-দিনাল মুরছালীন।
আর অবশ্যই আমাদের বক্তব্য আমাদের বান্দাদের -- প্রেরিত পুরুষদের, জন্য সাব্যস্ত হয়েই গেছে, --
اِنَّهُمۡ لَهُمُ الۡمَنۡصُوۡرُوۡنَ
ইন্নাহুম লাহুমুল মানসূরূন।
নিঃসন্দেহ তাঁরা -- তাঁরাই তো হবে সাহায্যপ্রাপ্ত,
وَاِنَّ جُنۡدَنَا لَهُمُ الۡغٰلِبُوۡنَ
ওয়া ইন্না জুনদানা-লাহুমুল গা-লিবূন।
আর নিঃসন্দেহ আমাদের সেনাদল -- তারাই তো হবে বিজয়ী।
فَتَوَلَّ عَنۡهُمۡ حَتّٰى حِيۡنٍۙ
ফাতাওয়াল্লা ‘আনহুম হাত্তা-হীন।
অতএব তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
وَاَبۡصِرۡهُمۡ فَسَوۡفَ يُبۡصِرُوۡنَ
ওয়া আবসিরহুম ফাছাওফা ইউবসিরূন।
আর তাদের প্রতি লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
اَفَبِعَذَابِنَا يَسۡتَعۡجِلُوۡنَ
আফাবি‘আযা-বিনা-ইয়াছতা‘জিলূন।
তারা কি তবে আমাদের শাস্তি ত্বরান্বিত করতে চায়?
فَاِذَا نَزَلَ بِسَاحَتِهِمۡ فَسَآءَ صَبَاحُ الۡمُنۡذَرِيۡنَ
ফাইযা-নাঝালা বিছা-হাতিহিম ফাছাআ সাবাহুল মুনযারীন।
কিন্তু যখন তা তাদের আঙিনায় অবতরণ করবে তখন সতর্কীকৃতদের প্রভাত হবে কত মন্দ!
وَتَوَلَّ عَنۡهُمۡ حَتّٰى حِيۡنٍۙ
ওয়া তাওয়াল্লা ‘আনহুম হাত্তা-হীন।
আর তুমি তাদের থেকে ফিরে থেকো কিছুকালের জন্য,
وَّاَبۡصِرۡ فَسَوۡفَ يُبۡصِرُوۡنَ
ওয়া আবসির ফাছাওফা ইউবসিরূন।
আর লক্ষ্য রাখো, কেননা তারাও শীঘ্রই দেখতে পাবে।
سُبۡحٰنَ رَبِّكَ رَبِّ الۡعِزَّةِ عَمَّا يَصِفُوۡنَۚ
ছুবহা-না রাব্বিকা রাব্বিল ‘ইঝঝাতি ‘আম্মা-ইয়াসিফূন।
মহিমা কীর্তিত হোক তোমার প্রভুর -- পরম মর্যাদা সম্পন্ন প্রভুর, তারা যা-কিছু আরোপ করে তা থেকে বহু ঊর্ধ্বে।
وَسَلٰمٌ عَلَى الۡمُرۡسَلِيۡنَۚ
ওয়া-ছালা-মুন ‘আলাল মুরছালীন।
আর 'সালাম’ প্রেরিতপুরুষদের উপরে।
وَالۡحَمۡدُ لِلّٰهِ رَبِّ الۡعٰلَمِيۡنَ
ওয়াল হামদুলিল্লা-হি রাব্বিল ‘আ-লামীন।
আর সকল প্রশংসা আল্লাহ্রই জন্য -- বিশ্বজগতের প্রভু!