লোড হচ্ছে…
লোড হচ্ছে…
القلم
কলম (Al-Qalam) · ৫২ আয়াত · মক্কী
﷽
نٓ وَالۡقَلَمِ وَمَا يَسۡطُرُوۡنَۙ
নূন ওয়াল কালামি ওয়ামা- ইয়াছতুরূন।
নূন! ভাবো কলম ও যা তারা লেখে।
مَاۤ اَنۡتَ بِـنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُوۡنٍۚ
মাআনতা বিনি‘মাতি রাব্বিকা বিমাজনূন।
তোমার প্রভুর অনুগ্রহে তুমি কিন্তু পাগল নও।
وَاِنَّ لَڪَ لَاَجۡرًا غَيۡرَ مَمۡنُوۡنٍۚ
ওয়া ইন্না লাকা লাআজরান গাইরা মামনূন।
আর তোমার জন্য নিশ্চয়ই রয়েছে এমন এক প্রতিদান যা শেষ হবার নয়।
وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيۡمٍ
ওয়া ইন্নাকা লা‘আলা-খুলুকিন ‘আজীম।
আর নিঃসন্দেহ তুমি সুমহান চরিত্রে অধিষ্ঠিত।
فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُوۡنَۙ
ফাছাতুবসিরু ওয়া ইউবসিরূন।
ফলে তুমি শীঘ্রই দেখবে এবং তারাও দেখতে পাবে --
بِاَيِّٮكُمُ الۡمَفۡتُوۡنُ
বিআইয়িকুমুল মাফতূন।
যে তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত।
اِنَّ رَبَّكَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِيۡلِهٖ وَهُوَ اَعۡلَمُ بِالۡمُهۡتَدِيۡنَ
ইন্না রাব্বাকা হুওয়া আ‘লামুবিমান দাল্লা ‘আন ছাবীলিহী ওয়াহুওয়া আ‘লামু বিলমুহতাদীন।
নিঃসন্দেহ তোমার প্রভু, তিনি ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি ভাল জানেন সৎপথপ্রাপ্তদের ।
فَلَا تُطِعِ الۡمُكَذِّبِيۡنَ
ফালা-তুতি‘ইল মুকাযযি বীন।
অতএব মিথ্যাচারীদের আজ্ঞাপালন করো না।
وَدُّوۡا لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُوۡنَ
ওয়াদ্দূলাও তুদহিনুফাইউদহিনূন।
তারা চায় যে তুমি যদি নমনীয় হও তাহলে তারাও নমনীয় হবে।
وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٍ مَّهِيۡنٍۙ
ওয়ালা-তুতি‘ কুল্লা হাল্লাফিম মাহীন।
আর আজ্ঞাপালন করো না প্রত্যেকটি হলফকারীর, লাঞ্ছিতজনের, --
هَمَّازٍ مَّشَّآءٍۢ بِنَمِيۡمٍۙ
হাম্মা-ঝিম মাশশাইম বিনামীম।
পরনিন্দাকারীর, কলঙ্ক রটাতে ঘুরে-বেড়ানো লোকের, --
مَّنَّاعٍ لِّلۡخَيۡرِ مُعۡتَدٍ اَثِيۡمٍۙ
মান্না-‘ইলিলল খাইরি মু‘তাদিন আছীম।
ভালোকাজে নিষেধকারীর, সীমালংঘনকারীর পাপাচারীর, --
عُتُلٍّ ۢ بَعۡدَ ذٰلِكَ زَنِيۡمٍۙ
‘উতুলিলম বা‘দা যা- লিকা ঝানীম।
ষন্ডা-গুন্ডার, তদুপরি অসচ্চরিত্রের, --
اَنۡ كَانَ ذَا مَالٍ وَّبَنِيۡنَؕ
আন কা-না যা- মা-লিওঁ ওয়া বানীন।
এইজন্য যে সে ধনসম্পদের এবং সন্তানসন্ততির অধিকারী।
اِذَا تُتۡلٰى عَلَيۡهِ اٰيٰتُنَا قَالَ اَسَاطِيۡرُ الۡاَوَّلِيۡنَ
ইযা-তুতলা- ‘আলাইহি আ-য়া-তুনা- কা- লা আছা-তীরুল আওওয়ালীন।
যখন তার কাছে আমাদের বাণীসমূহ পাঠ করা হয় সে বলে -- ''সেকেলে কল্পকাহিনী!’’
سَنَسِمُهٗ عَلَى الۡخُـرۡطُوۡمِ
ছানাছিমুহূ‘আলাল খুরতূম।
আমরা শীঘ্রই তার উঁচু নাকে দাগ করে দেব।
اِنَّا بَلَوۡنٰهُمۡ كَمَا بَلَوۡنَاۤ اَصۡحٰبَ الۡجَـنَّةِ ۚ اِذۡ اَقۡسَمُوۡا لَيَصۡرِمُنَّهَا مُصۡبِحِيۡنَۙ
ইন্না- বালাওনা- হুম কামা-বালাওনাআসাহা-বাল জান্নাতি ইযআকছামূ লাইয়াসরিমুন্নাহা- মুসবিহীন
আমরা নিশ্চয়ই তাদের পরীক্ষা করব যেমন আমরা পরীক্ষা করেছিলাম বাগান-মালিকদের, যখন ওরা কসম খেয়েছিল যে তারা নিশ্চয় ভোরবেলা এর ফসল কাটবে, --
وَلَا يَسۡتَثۡنُوۡنَ
ওয়ালা-ইয়াছতাছনূন।
আর তারা কোনো সংরক্ষণ করে নি।
فَطَافَ عَلَيۡهَا طَآٮِٕفٌ مِّنۡ رَّبِّكَ وَهُمۡ نَآٮِٕمُوۡنَ
ফাতা-ফা ‘আলাইহা- তাইফুম মিররাব্বিকা ওয়া হুম নাইমূন।
ফলে তোমার প্রভুর কাছ থেকে এক দুর্বিপাক এর উপরে আপতিত হয়েছিল যখন তারা ঘুমিয়ে পড়েছিল।
فَاَصۡبَحَتۡ كَالصَّرِيۡمِۙ
ফাআসবাহাত কাসসারীম।
কাজেই সকালবেলায় তা হয়ে গেল এক কালো নিষ্ফলা জমির মতো।
فَتَـنَادَوۡا مُصۡبِحِيۡنَۙ
ফাতানা-দাও মুসবিহীন।
তারা কিন্তু সাত-সকালে একে অপরকে ডাকাডাকি করলে --
اَنِ اغۡدُوۡا عَلٰى حَرۡثِكُمۡ اِنۡ كُنۡتُمۡ صٰرِمِيۡنَ
আনিগদূ‘আলা-হারছিকুম ইন কুনতুম সা-রিমীন।
এই বলে -- ''সকাল সকাল তোমাদের খেত-খামারে যাও যদি তোমরা ফসল কাটতে চাও।’’
فَانۡطَلَقُوۡا وَهُمۡ يَتَخَافَتُوۡنَۙ
ফানতালাকূওয়া হুম ইয়াতাখা-ফাতূন।
তখন তারা বেরিয়ে পড়ল, আর তারা ফিসফিস করতে থাকল --
اَنۡ لَّا يَدۡخُلَنَّهَا الۡيَوۡمَ عَلَيۡكُمۡ مِّسۡكِيۡنٌۙ
আল্লা-ইয়াদখুলান্নাহাল ইয়াওমা ‘আলাইকুম মিছকীন।
এই বলে -- ''আজ যেন তোমাদের বিরুদ্ধে কোনো হাভাতে সেখানে ঢুকে না পড়ে।’’
وَّغَدَوۡا عَلٰى حَرۡدٍ قٰدِرِيۡنَ
ওয়া গাদাও ‘আলা- হার দিন কা- দিরীন।
আর তারা সকাল সকাল সংকল্পে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে যাত্রা করল।
فَلَمَّا رَاَوۡهَا قَالُوۡۤا اِنَّا لَـضَآلُّوۡنَۙ
ফালাম্মা- রআওহা-কা- লূইন্না-লাদাললূন।
কিন্তু যখন তারা তা দেখল তারা বললে -- ''নিশ্চয় আমরা পথ ভুল করেছি।’’
بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ
বাল নাহনূমাহরূমূন।
''না, আমরা বঞ্চিত হয়েছি।’’
قَالَ اَوۡسَطُهُمۡ اَلَمۡ اَقُلۡ لَّكُمۡ لَوۡلَا تُسَبِّحُوۡنَ
কা-লা আওছাতুহুম আলাম আকুল্লাকুম লাওলা-তুছাব্বিহূন
ওদের মধ্যের শ্রেষ্ঠজন বললে -- ''আমি কি তোমাদের বলি নি, কেন তোমরা জপতপ করছ না?’’
قَالُوۡا سُبۡحٰنَ رَبِّنَاۤ اِنَّا كُنَّا ظٰلِمِيۡنَ
কা-লূছুবহা- না রাব্বিনাইন্না-কুন্না- জা- লিমীন।
তারা বললে -- ''আমাদের প্রভুর মহিমা ঘোষিত হোক, আমরা নিশ্চয় কিছুটা ফসল দান করতে অন্যায় করেছি।’’
فَاَقۡبَلَ بَعۡضُهُمۡ عَلٰى بَعۡضٍ يَّتَلَاوَمُوۡنَ
ফাআকবালা বা‘দুহুম ‘আলা-বা‘দিইঁ ইয়াতালা-ওয়ামূন।
তারপর তাদের কেউ-কেউ অন্যের কাছে গেল নিজেদের দোষারোপ করতে করতে।
قَالُوۡا يٰوَيۡلَنَاۤ اِنَّا كُنَّا طٰغِيۡنَ
কা-লূইয়া- ওয়াইলানা ইন্না-কুন্না-তা-গীন।
তারা বললে -- ''হায়, ধিক্ আমাদের! আমরা নিশ্চয়ই সীমা ছাড়িয়ে গিয়েছিলাম।
عَسٰى رَبُّنَاۤ اَنۡ يُّبۡدِلَـنَا خَيۡرًا مِّنۡهَاۤ اِنَّاۤ اِلٰى رَبِّنَا رٰغِبُوۡنَ
আছা-রাব্বুনাআইঁ ইউবদিলানা-খাইরাম মিনহাইন্নাইলা-রাব্বিনা-রা-গিবূন।
''হতে পারে আমাদের প্রভু আমাদের জন্য এর চেয়েও ভাল কিছু বদলে দেবেন, নিশ্চয় আমাদের প্রভুর কাছেই আমরা সানুনয় প্রার্থনা করছি।’’
كَذٰلِكَ الۡعَذَابُؕ وَلَعَذَابُ الۡاٰخِرَةِ اَكۡبَرُ ۘ لَوۡ كَانُوۡا يَعۡلَمُوۡنَ
কাযা-লিকাল ‘আযা-বু ওয়ালা‘আযা-বুল আ-খিরাতি আকবারু । লাও কা-নূ ইয়া‘লামূন।
এমনটাই শাস্তি হয়ে থাকে। আর পরকালের শাস্তি তো আরো বিরাট, -- যদি তারা জানতো!
اِنَّ لِلۡمُتَّقِيۡنَ عِنۡدَ رَبِّهِمۡ جَنّٰتِ النَّعِيۡمِ
ইন্না লিলমুত্তাকীনা ‘ইনদা রাব্বিহিম জান্না-তিন না‘ঈম।
নিঃসন্দেহ ধর্মভীরুদের জন্য তাদের প্রভুর কাছে রয়েছে আনন্দময় উদ্যান-সমূহ।
اَفَنَجۡعَلُ الۡمُسۡلِمِيۡنَ كَالۡمُجۡرِمِيۡنَؕ
আফানাজ‘আলুল মুছলিমীনা কালমুজরিমীন।
কী, আমরা কি তবে মুসলিমদের বানাব অপরাধীদের মতো?
مَا لَـكُمۡ كَيۡفَ تَحۡكُمُوۡنَۚ
মা-লাকুম কাইফা তাহকুমূন।
কি হয়েছে তোমাদের? কিভাবে তোমরা বিচার কর?
اَمۡ لَـكُمۡ كِتٰبٌ فِيۡهِ تَدۡرُسُوۡنَۙ
আম লাকুম কিতা-বুন ফীহি তাদরুছূন।
না কি তোমাদের জন্য কোনো গ্রন্থ রয়েছে যা তোমরা অধ্যয়ন কর --
اِنَّ لَـكُمۡ فِيۡهِ لَمَا تَخَيَّرُوۡنَۚ
ইন্না লাকুম ফীহি লামা- তাখাইইয়ারূন।
যে, নিশ্চয়ই তোমাদের জন্য তাতে তাই রয়েছে যা তোমরা পছন্দ কর?
اَمۡ لَـكُمۡ اَيۡمَانٌ عَلَيۡنَا بَالِغَةٌ اِلٰى يَوۡمِ الۡقِيٰمَةِ ۙ اِنَّ لَـكُمۡ لَمَا تَحۡكُمُوۡنَۚ
আম লাকুম আইমা-নুন ‘আলাইনা- বা-লিগাতুন ইলা-ইয়াওমিল কিয়া-মাতি ইন্না লাকুম লামা-তাহকুমূন
অথবা, তোমাদের জন্য আমাদের উপরে কিয়ামতের দিন পর্যন্ত বলবৎ থাকা এমন কোনো অংগীকার রয়েছে কি যে তোমাদের জন্য আলবৎ তাই থাকবে যা তোমরা স্থির করবে?
سَلۡهُمۡ اَيُّهُمۡ بِذٰلِكَ زَعِيۡمٌ ۛۚ
ছালহুম আইয়ুহুম বিযা-লিকা ঝা‘ঈম।
তাদের জিজ্ঞাসা করো -- তাদের মধ্যে কে এ-সন্বন্ধে জামিন হবে;
اَمۡ لَهُمۡ شُرَكَآءُ ۛۚ فَلۡيَاۡتُوۡا بِشُرَكَآٮِٕهِمۡ اِنۡ كَانُوۡا صٰدِقِيۡنَ
আম লাহুম শুরাকা-উ ফালইয়া’তূবিশুরাকাইহিম ইন কা-নূসা-দিকীন।
না তাদের জন্য অংশী-দেবতারা আছে? তেমন হলে তাদের অংশী-দেবতাদের তারা নিয়ে আসুক যদি তারা সত্যবাদী হয়।
يَوۡمَ يُكۡشَفُ عَنۡ سَاقٍ وَّيُدۡعَوۡنَ اِلَى السُّجُوۡدِ فَلَا يَسۡتَطِيۡعُوۡنَۙ
ইয়াওমা ইউকশাফূ‘আন ছা-কিওঁ ওয়াইউদ‘আওনা ইলাছছুজূদি ফালা-ইয়াছতাতী‘ঊন।
একদিন চরম সংকট দেখা দেবে, আর তাদের ডাকা হবে সিজদা করতে, কিন্তু তারা সক্ষম হবে না।
خَاشِعَةً اَبۡصَارُهُمۡ تَرۡهَقُهُمۡ ذِلَّةٌ ؕ وَقَدۡ كَانُوۡا يُدۡعَوۡنَ اِلَى السُّجُوۡدِ وَهُمۡ سٰلِمُوۡنَ
খা-শি‘আতান আবসা-রুহুম তারহাকুহুম যিল্লাতুওঁ ওয়াকাদ কা-নূইউদ‘আওনা ইলাছছুজূদি ওয়াহুম ছা-লিমূন।
তাদের দৃষ্টি হবে অবনত, লাঞ্ছনা তাদের জড়িয়ে ফেলবে। অথচ তাদের আহ্বান করা হয়েই থাকত সিজদা করতে যখন তারা ছিল নিরাপদ।
فَذَرۡنِىۡ وَمَنۡ يُّكَذِّبُ بِهٰذَا الۡحَـدِيۡثِؕ سَنَسۡتَدۡرِجُهُمۡ مِّنۡ حَيۡثُ لَا يَعۡلَمُوۡنَۙ
ফাযারনী ওয়া মাইঁ ইউকাযযি বুবিহা-যাল হাদীছি ছানাছতাদরিজুহুম মিন হাইছুলাইয়া‘লামূন।
অতএব আমাকে এবং যে এই বাণী প্রত্যাখ্যান করে তাকে ছেড়ে দাও। আমরা তাদের ধাপে ধাপে নিয়ে যাব, কেমন করে তা তারা বুঝতেও পারবে না।
وَاُمۡلِىۡ لَهُمۡؕ اِنَّ كَيۡدِىۡ مَتِيۡنٌ
ওয়া উমলী লাহুম ইন্না কাইদী মাতীন।
তথাপি আমি ওদের সহ্য করি। আমার ফাঁদ নিশ্চয়ই বড় মজবুত।
اَمۡ تَسۡـَٔـلُهُمۡ اَجۡرًا فَهُمۡ مِّنۡ مَّغۡرَمٍ مُّثۡقَلُوۡنَۚ
আম তাছআলুহুম আজরান ফাহুম মিম মাগরামিম মুছকালূন।
অথবা তুমি কি তাদের থেকে কোনো পারিশ্রমিক চাইছ যার ফলে তারা ধারকর্জ করে ভারাক্রান্ত হয়ে গেছে?
اَمۡ عِنۡدَهُمُ الۡغَيۡبُ فَهُمۡ يَكۡتُبُوۡنَ
আম ‘ইনদাহুমুল গাইবুফাহুম ইয়াকতুবূন।
অথবা অদৃশ্য কি তাদের কাছে রয়েছে, যার ফলে তারা লিখে রাখে?
فَاصۡبِرۡ لِحُكۡمِ رَبِّكَ وَلَا تَكُنۡ كَصَاحِبِ الۡحُوۡتِۘ اِذۡ نَادٰى وَهُوَ مَكۡظُوۡمٌؕ
ফাসবির লিহুকমি রাব্বিকা ওয়ালা-তাকুন কাসা-হিবিল হূত । ইয না -দা- ওযা হুওয়া মাকজূম।
অতএব তোমার প্রভুর হুকুমের জন্য অধ্যবসায় চালিয়ে যাও, এবং তুমি মাছের সঙ্গীর মতো হয়ো না। দেখো! তিনি বিষাদে কাতর হয়ে ডেকেছিলেন।
لَوۡلَاۤ اَنۡ تَدٰرَكَهٗ نِعۡمَةٌ مِّنۡ رَّبِّهٖ لَنُبِذَ بِالۡعَرَآءِ وَهُوَ مَذۡمُوۡمٌ
লাওলা আন তাদা-রাকাহূনি‘মাতুম মিররাব্বিহী লানুবিযা বিল‘আরাইওযাহুওয়া মাযমূম।
যদি তাঁর প্রভুর কাছ থেকে অনুগ্রহ তাঁর কাছে না পৌঁছুত তাহলে তিনি অবশ্যই উন্মুক্ত প্রান্তরে নিক্ষিপ্ত হতেন, আর তিনি হতেন নিন্দিত।
فَاجۡتَبٰهُ رَبُّهٗ فَجَعَلَهٗ مِنَ الصّٰلِحِيۡنَ
ফাজতাবা- হু রাব্বুহূফাজা‘আলাহূমিনাসসা-লিহীন।
কিন্তু তাঁর প্রভু তাঁকে মনোনীত করেছিলেন, ফলে তাঁকে সৎপথাবলন্বীদের অন্তর্ভুক্ত করেছিলেন।
وَاِنۡ يَّكَادُ الَّذِيۡنَ كَفَرُوۡا لَيُزۡلِقُوۡنَكَ بِاَبۡصَارِهِمۡ لَمَّا سَمِعُوا الذِّكۡرَ وَيَقُوۡلُوۡنَ اِنَّهٗ لَمَجۡنُوۡنٌۘ
ওয়া ইয়ঁ ইয়াকা- দুল্লাযীনা কাফারূ লাইউঝলিকূনাকা বিআবসা-রিহিম লাম্মাছামি‘উযযিকরা ওয়া ইয়াকূলূনা ইন্নাহূলামাজনূন।
আর যারা অবিশ্বাস পোষণ করেছে তারা যখন স্মারক-গ্রন্থ শোনে তখন তারা যেন তাদের চোখ দিয়ে তোমাকে আছড়ে মারবে, আর তারা বলে -- ''সে তো নিশ্চয়ই এক পাগল।’’
وَمَا هُوَ اِلَّا ذِكۡرٌ لِّلۡعٰلَمِيۡنَ
ওয়ামা-হুওয়া ইল্লা- যিকরুলিলল‘আ- লামীন।
আর এটি জগদ্বাসীর জন্য স্মারক-গ্রন্থ বৈ তো নয়।