লোড হচ্ছে…
লোড হচ্ছে…
الضحى
পূর্বাহ্ন (Ad-Duhaa) · ১১ আয়াত · মক্কী
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
وَٱلضُّحَىٰ
ওয়াদদু হা।
ভাবো পূর্বাহ্নের সূর্যকিরণের কথা;
وَٱلَّيْلِ إِذَا سَجَىٰ
ওয়াল্লাইলি ইযা-ছাজা।
আর রাত্রির কথা যখন তা অন্ধকার ছড়িয়ে দেয়।
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
মা-ওয়াদ্দা‘আকা রাব্বুকা ওয়ামা-কালা।
তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেন নি, এবং তিনি অসন্তষ্টও নন।
وَلَلْـَٔاخِرَةُ خَيْرٌ لَّكَ مِنَ ٱلْأُولَىٰ
ওয়ালাল আ-খিরাতুখাইরুল্লাকা মিনাল ঊলা।
আর আলবৎ পরকাল তোমার জন্য হবে প্রাথমিককালের চেয়ে ভালো।
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَىٰٓ
ওয়া লাছাওফা ইউ‘তীকা রাব্বুকা ফাতারদা।
আর শীঘ্রই তো তোমার প্রভু তোমাকে দান করবেন, ফলে তুমি সন্তষ্ট হবে।
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَـَٔاوَىٰ
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআ-ওয়া।
তিনি কি তোমাকে এতীম অবস্থায় পান নি, তখন তিনি আশ্রয় দেন?
وَوَجَدَكَ ضَآلًّا فَهَدَىٰ
ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
আর তিনি তোমাকে পান দিশাহারা, কাজেই তিনি পথনির্দেশ দেন।
وَوَجَدَكَ عَآئِلًا فَأَغْنَىٰ
ওয়া ওয়াজাদাকা ‘আইলান ফাআগনা।
আর তিনি তোমাকে পান নিঃস্ব অবস্থায়, সেজন্য তিনি সমৃদ্ধ করেন।
فَأَمَّا ٱلْيَتِيمَ فَلَا تَقْهَرْ
ফাআম্মাল ইয়াতীমা ফালা-তাকহার।
সুতরাং এতীমের ক্ষেত্রে -- তুমি তবে রূঢ় হয়ো না।
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنْهَرْ
ওয়া আম্মাছ ছাইলা ফালা-তানহার।
আর সাহায্যপ্রার্থীর ক্ষেত্রে -- তুমি তবে হাঁকিয়ে দিয়ো না।
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
ওয়া আম্মা-বিনি‘মাতি রাব্বিকা ফাহাদ্দিছ।
আর তোমার প্রভুর অনুগ্রহের ক্ষেত্রে -- তুমি তবে ঘোষণা করতে থাকো।