লোড হচ্ছে…
লোড হচ্ছে…
العلق
জমাট রক্ত (Al-'Alaq) · ১৯ আয়াত · মক্কী
﷽
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّكَ الَّذِىۡ خَلَقَۚ
ইকরা বিছমি রাব্বিকাল্লাযী খালাক।
তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, --
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍۚ
খালাকাল ইনছা-না মিন ‘আলাক।
সৃষ্টি করেছেন মানুষকে এক রক্তপিন্ড থেকে।
اِقۡرَاۡ وَرَبُّكَ الۡاَكۡرَمُۙ
ইকরা’ ওয়া রাব্বুকাল আকরাম
পড়ো! আর তোমার প্রভু মহাসম্মানিত --
الَّذِىۡ عَلَّمَ بِالۡقَلَمِۙ
অল্লাযী ‘আল্লামা বিলকালাম।
যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে,
عَلَّمَ الۡاِنۡسَانَ مَا لَمۡ يَعۡلَمۡؕ
‘আল্লামাল ইনছা-না-মা-লাম ইয়া‘লাম।
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতোই না।
كَلَّاۤ اِنَّ الۡاِنۡسَانَ لَيَطۡغٰٓىۙ
কাল্লাইন্নাল ইনছা-না লাইয়াতগা।
বস্তুতঃ মানুষ নিশ্চয়ই সীমালংঘন করেই থাকে।
اَنۡ رَّاٰهُ اسۡتَغۡنٰىؕ
আররাআ-হুছ তাগনা।
কারণ সে নিজেকে স্বয়ংসমৃদ্ধ দেখে।
اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجۡعٰىؕ
ইন্না ইলা-রাব্বিকার রুজ‘আ।
নিশ্চয় তোমার প্রভুর কাছেই প্রত্যাবর্তন।
اَرَءَيۡتَ الَّذِىۡ يَنۡهٰىؕ
আরাআইতাল্লাযী ইয়ানহা
তুমি কি তাকে দেখেছ যে বারণ করে --
عَبۡدًا اِذَا صَلّٰىؕ
‘আবদান ইযা-সাল্লা।
একজন বান্দাকে যখন সে নামায পড়ে?
اَرَءَيۡتَ اِنۡ كَانَ عَلَى الۡهُدٰٓىۙ
আরাআইতা ইন কা-না ‘আলাল হুদা।
তুমি কি লক্ষ্য করেছ -- সে সৎপথে রয়েছে কি না,
اَوۡ اَمَرَ بِالتَّقۡوٰىۙ
আও আমারা বিত্তাকাওয়া।
অথবা ধর্মভীরুতা অবলন্বনের নির্দেশ দেয় কিনা?
اَرَءَيۡتَ اِنۡ كَذَّبَ وَتَوَلّٰىؕ
আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা।
তুমি কি দেখেছ -- সে মিথ্যারোপ করছে ও ফিরে যাচ্ছে কি না?
اَلَمۡ يَعۡلَمۡ بِاَنَّ اللّٰهَ يَرٰىؕ
আলাম ইয়া‘লাম বিআন্নাল্লা-হা ইয়ারা।
সে কি জানে না যে আল্লাহ্ অবশ্যই দেখতে পাচ্ছেন?
كَلَّا لَٮِٕنۡ لَّمۡ يَنۡتَهِ ۙ لَنَسۡفَعًۢا بِالنَّاصِيَةِۙ
কাল্লা-লাইল্লাম ইয়ানতাহি লানাছফা‘আম বিন্না-সিয়াহ।
না, যদি সে না থামে তবে আমরা নিশ্চয় টেনে ধরব কপালের চুলের গোছা --
نَاصِيَةٍ كَاذِبَةٍ خَاطِئَةٍ ۚ
না-সিয়াতিন কা-যিবাতিন খা-তিআহ।
মিথ্যাচারী পাপাচারী চুলের গোছা!
فَلۡيَدۡعُ نَادِيَهٗ ۙ
ফালইয়াদ‘উ নাদিয়াহ,
তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের,
سَنَدۡعُ الزَّبَانِيَةَ ۙ
ছানাদ‘উঝঝাবা-নিয়াহ।
আমরাও সঙ্গে সঙ্গে ডাকবো দুর্ধর্ষ বাহিনীকে।
كَلَّا ؕ لَا تُطِعۡهُ وَاسۡجُدۡ وَاقۡتَرِبْ۩
কাল্লা- লা-তুতি‘হু ওয়াছজু দ ওয়াকতারিব। (সিজদা-১৫)
না, তুমি তার আজ্ঞা পালন করো না, বরং তুমি সিজদা করো এবং নিকটবর্তী হও।