লোড হচ্ছে…
লোড হচ্ছে…
الزلزلة
ভূমিকম্প (Az-Zalzalah) · ৮ আয়াত · মাদানী
﷽
اِذَا زُلۡزِلَتِ الۡاَرۡضُ زِلۡزَالَهَا ۙ
ইযা-ঝুলঝিলাতিল আরদুঝিলঝা-লাহা।
পৃথিবী যখন কম্পিত হবে আপন কম্পনে,
وَاَخۡرَجَتِ الۡاَرۡضُ اَثۡقَالَهَا ۙ
ওয়া আখরাজাতিল আরদুআছকা-লাহা।
আর পৃথিবী বের করে দেবে তার বোঝাগুলা,
وَقَالَ الۡاِنۡسَانُ مَا لَهَا ۚ
ওয়া কা-লাল ইনছা-নুমা-লাহা।
আর মানুষ বলবে -- ''এর কী হল?’’
يَوۡمَٮِٕذٍ تُحَدِّثُ اَخۡبَارَهَا ۙ
ইয়াওমাইযিন তুহাদ্দিছু আখবা-রাহা।
সেইদিন সে বর্ণনা করবে তার কাহিনীগুলো,
بِاَنَّ رَبَّكَ اَوۡحٰى لَهَا ؕ
বিআন্না রাব্বাকা আওহা-লাহা।
যেন তোমার প্রভু তাকে প্রেরণা দিয়েছেন।
يَوۡمَٮِٕذٍ يَّصۡدُرُ النَّاسُ اَشۡتَاتًا ۙ لِّيُرَوۡا اَعۡمَالَهُمۡؕ
ইয়াওমাইযিইঁ ইয়াসদুরুন্না-ছুআশতা-তাল লিউউরাও আ‘মা-লাহুম।
সেইদিন মানুষেরা দলে-দলে বেরিয়ে পড়বে যেন তাদের দেখানো যেতে পারে তাদের ক্রিয়াকলাপ।
فَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرًا يَّرَهٗ ؕ
ফামাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন খাইরাইঁ ইয়ারাহ।
তখন যে কেউ এক অণু-পরিমাণ সৎকাজ করেছে সে তা দেখতে পাবে;
وَمَنۡ يَّعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ
ওয়া মাইঁ ইয়া‘মাল মিছকা-লা যাররাতিন শাররাইঁ ইয়ারাহ।
আর যে কেউ এক অণু-পরিমাণ মন্দকাজ করেছে সেও তা দেখতে পাবে।