লোড হচ্ছে…
লোড হচ্ছে…
القارعة
মহাপ্রলয় (Al-Qari'ah) · ১১ আয়াত · মক্কী
﷽
اَلۡقَارِعَةُ ۙ
আল কা-রি‘আহ।
মহাসংকট!
مَا الۡقَارِعَةُ ۚ
মাল কা-রি‘আহ।
কী সে মহাসংকট?
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا الۡقَارِعَةُ ؕ
ওয়ামাআদরা-কা মাল কা-রি‘আহ।
হায়, কিভাবে তোমাকে বোঝানো যাবে সেই মহাসংকট কি?
يَوۡمَ يَكُوۡنُ النَّاسُ كَالۡفَرَاشِ الۡمَبۡثُوۡثِۙ
ইয়াওমা ইয়াকূনুন্না-ছুকাল ফারা-শিল মাবছূছ।
সেইদিন মানুষরা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো,
وَتَكُوۡنُ الۡجِبَالُ كَالۡعِهۡنِ الۡمَنۡفُوۡشِؕ
ওয়া তাকূনুল জিবা-লুকাল‘ইহনিল মানফূশ।
আর পাহাড়গুলো হয়ে যাবে ধোনা পশমের মতো।
فَاَمَّا مَنۡ ثَقُلَتۡ مَوَازِيۡنُهٗ ۙ
ফাআম্মা-মান ছাকুলাত মাওয়া-ঝীনুহূ।
সুতরাং তার ক্ষেত্রে যার পাল্লা ভারী হবে, --
فَهُوَ فِىۡ عِيۡشَةٍ رَّاضِيَةٍ ؕ
ফাহুওয়া ফী ‘ঈশাতির রা-দিয়াহ।
সে তো তখন হবে সন্তোষজনক জীবনযাপনে।
وَاَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِيۡنُهٗ ۙ
ওয়া আম্মা-মান খাফফাত মাওয়াঝীনুহূ
কিন্ত তার ক্ষেত্রে যার পাল্লা হবে হাল্কা --
فَاُمُّهٗ هَاوِيَةٌ ؕ
ফাউম্মুহূহা-বিইয়াহ।
তার মাতা হবে হাবিয়াহ্।
وَمَاۤ اَدۡرٰٮكَ مَا هِيَهۡ ؕ
ওয়ামাআদরা-কা মা-হিয়াহ।
হায়, কি করে তোমাকে বোঝানো যাবে কী সেই!
نَارٌ حَامِيَةٌ
না-রুন হা-মিয়াহ।
জ্বলন্ত আগুন।